Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাস-বিজিবির গাড়ি সংঘর্ষ: আহত চালকের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে বিজিবির পিকআপের সংঘর্ষে আহত চালক মুন্না মিয়া মারা গেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মুন্না মিয়া (২০) পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেহাট এলাকায় বাসিন্দা। নির্বাচনী টহলের জন্য বিজিবির পিকআপ গাড়ির চালক ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ চালক মুন্না মিয়ার মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় আহত বিজিবির ৫ সদস্য রংপুর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আহত বাসের দুই যাত্রীকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি জানান, দ্রুতগতিতে আসা যাত্রীবাহী বাসটি একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিজিবি বহনকারী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:25 pm, Friday, 5 January 2024
22 Time View