সোমবার, মার্চ ৩০, ২০২৬
সর্বশেষ
ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধনযশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার জরিমানানড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজার হত্যার অভিযুক্ত সুজাত আলী গ্রেফতারতেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপায় প্রাণ গেল পাম্প ম্যানেজারেরশার্শায় স্বাধীনতা দিবসে আয়োজিত গ্রামীণ খেলাধুলায় পুরস্কার বিতরণআট দিনেই দুই কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’‘সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে’যশোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি : লাখ টাকা জরিমানাযশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম এলাকাবাসীরভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ
Homeপাঁচমেশালিপাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি:-পাবনার ঈশ্বরদীতে এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পাকশীর রূপপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওয়ালিফ হোসেন মানিক (৩৩) ঈশ্বরদী পাকশী ইউনিয়নের বাঘইল রূপপুর মোড় এলাকার ইউনুস আলীর ছেলে। ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।নিহতের স্বজনরা জানান, একটি হত্যা মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয় ওয়ালিফ হোসেন মানিক।

রাস্তায় যেতেই ৮ থেকে ১০ জন মানিককে গুলি ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ২০২৩ সালে ঈশ্বরদীর ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন মানিক।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগ কর্মী মনা হত্যাকাণ্ডের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়