সোমবার, মার্চ ৩০, ২০২৬
সর্বশেষ
ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধনযশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার জরিমানানড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজার হত্যার অভিযুক্ত সুজাত আলী গ্রেফতারতেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপায় প্রাণ গেল পাম্প ম্যানেজারেরশার্শায় স্বাধীনতা দিবসে আয়োজিত গ্রামীণ খেলাধুলায় পুরস্কার বিতরণআট দিনেই দুই কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’‘সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে’যশোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি : লাখ টাকা জরিমানাযশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম এলাকাবাসীরভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ
Homeজাতীয়শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ

শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক:- জুলাই-আগস্ট গণহত্যার মামলায় ১৭ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পাশাপাশি শেখ হাসিনাকে কেন গ্রেফতার করা গেলো না, তা নিয়ে প্রসিকিউশনের প্রতি উষ্মা প্রকাশ করেছে ট্রাইব্যুনাল।সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানির পর এই নির্দেশ দেন।আদালতে প্রাথমিক তদন্তে নিপীড়নের পটভূমি পাওয়া গেছে বলে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর।

এদিকে, ৫ আসামির পক্ষে লড়তে আসা আইনজীবী এহসানুল হক সমাজীকে রাষ্ট্রীয় পদ দেয়া হচ্ছে- তাই আসামিপক্ষের ওকালাতনামা প্রত্যাহার করেছেন তিনি।এর আগে, সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় ১২ আসামিকে। আর নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হয় গোলাম দস্তগীর গাজীকে। এরপর জুলাই-আগস্ট গণহত্যায় সাবেক মন্ত্রী আনিসুল হকসহ ১৩ আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়