বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে টায়ারের জেল উৎপাদন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

যশোরে টায়ারের জেল উৎপাদন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের ঝুমঝুমপুর শ্মশান রোড এলাকায় অবস্থিত একটি টায়ারের জেল উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো।

অভিযানে তাঁর সঙ্গে যৌথভাবে অংশ নেয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), যশোরের একটি বিশেষ দল।
অভিযান চলাকালে কারখানায় উৎপাদিত পণ্যের ক্ষেত্রে বিএসটিআই-এর কোনো ধরনের অনুমোদন বা সনদ পাওয়া যায়নি। একই সঙ্গে কারখানার ভেতরের উৎপাদন পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও মানহীন। তদন্তে আরও জানা যায়, প্রতিষ্ঠানটি বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের নামে নকল ও ডুপ্লিকেট পণ্য উৎপাদন করে বাজারজাতের প্রস্তুতি নিচ্ছিল।

এসব গুরুতর অনিয়ম ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক ইমরান হোসেনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি অনুমোদন সম্পূর্ণভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তার অধিকার রক্ষা এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়