বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Homeদক্ষিণ-পশ্চিমাঞ্চলখুলনাপাইকগাছায় মুদি দোকান পুড়ে ভস্মীভূত

পাইকগাছায় মুদি দোকান পুড়ে ভস্মীভূত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামে ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানটি ওই গ্রামের সোবহান আলী গাজীর ছেলে জিল্লুর রহমান (৩২)-এর।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জিল্লুর রহমান জানান, রাতের সময় সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এতে তার অন্তত তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই দোকানের ভেতরের সবকিছু পুড়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়