Jashore , Thursday, 29 October 2026
সর্বশেষ:

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেতাকে মারধরের প্রতিবাদে যশোরে এনডিএফের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেলওয়ের কর্মচারী ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণলালের ওপর হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদে যশোরে প্রতিবাদ সভা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জেলা শাখা।

শনিবার দুপুরে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাস। সভা পরিচালনা করেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হক।

সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, নেতা কামাল পারভেজ বুলু এবং প্রচার সম্পাদক আইয়ুব হোসেন।

বক্তারা বলেন, শ্রমিক নেতা কৃষ্ণলালের ওপর হামলা ও মারধরের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং এটি শ্রমিক আন্দোলনের কণ্ঠরোধের অপচেষ্টা। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা শ্রমিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলন দমিয়ে রাখতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

প্রতিবাদ সভায় উপস্থিত নেতাকর্মীরা কৃষ্ণলালের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:35 pm, Saturday, 27 June 2026
39 Time View