Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:

যশোরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার ও প্রণোদনার চেক বিতরণের মধ্য দিয়ে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। র‍্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালক বিএম কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ এবং সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৪ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া গ্রামীণ অর্থনীতি ও উদ্যোক্তা সৃষ্টিতে গতি আনতে ৬ জন সফল উদ্যোক্তার মাঝে সর্বমোট ৫ লাখ ৩৫ হাজার টাকার চেক এবং ৩ জন কিশোরীর মাঝে প্রণোদনার ৮১ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:45 pm, Monday, 6 July 2026
92 Time View