Jashore , Thursday, 29 October 2026
সর্বশেষ:

শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৬তম হত্যাবার্ষিকী উপলক্ষে জেইউজে’র কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
অকুতোভয় কলমযোদ্ধা ও দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৬তম হত্যাবার্ষিকী উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।

জেইউজে সূত্রে জানা গেছে, ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় যশোর প্রেসক্লাবে সমবেত হওয়া, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল। এরপর সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

হত্যাবার্ষিকীর সকল কর্মসূচিতে জেইউজের সদস্যসহ জেলার সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।

এদিকে, এই হত্যাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে গত সোমবার (১৩ জুলাই) সকালে জেইউজে কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেইউজের সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, নির্বাহী সদস্য ও প্রতিনিধি ইউনিট চিফ রাহুল রায়, দৈনিক কল্যাণ ইউনিট চিফ লাবুয়াল হক রিপন, গ্রামের কাগজ ইউনিট চিফ নূর ইমাম বাবুল, দৈনিক স্পন্দন ইউনিটের ডেপুটি চিফ মিরাজুল কবীর টিটো এবং সমাজের কথার ডেপুটি চিফ এইচআর পরাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:41 pm, Wednesday, 15 July 2026
31 Time View