Jashore , Thursday, 29 October 2026
সর্বশেষ:

যশোরে প্রথমবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক
সারা দেশের ন্যায় যশোরেও প্রথমবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে ও তাঁদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাতে বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বকুলতলাস্থ ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

সকাল থেকেই স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসটি উপলক্ষে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এরপর জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রফিকুল ইসলাম।

পর্যায়ক্রমে জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষে সিভিল সার্জন ডা. মাসুদুর রহমান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা বিএনপির পক্ষে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি এনসিপি যশোর জেলার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের নেতৃত্বে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। একে একে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:37 pm, Thursday, 16 July 2026
50 Time View