Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:

যশোরে নানা কর্মসূচিতে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল স্মরিত

নিজস্ব প্রতিবেদক
দোয়া মাহফিল, স্মরণ সভা এবং কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে যশোরে যথাযথ মর্যাদায় স্মরণ করা হলো খ্যাতিমান শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলকে। বৃহস্পতিবার তাঁর ২৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোর প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

দিনের কর্মসূচির শুরুতে সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকরা জমায়েত হয়ে কালো ব্যাজ ধারণ করেন। এরপর একটি শোক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে কারবালা কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ শামছুর রহমান কেবলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, জেলা সাংবাদিক ইউনিয়ন, দৈনিক স্পন্দন পরিবার ও রাতদিন নিউজ পরিবারসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

কবরে শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাবের আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দৌলা, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বোরহান উদ্দিন জাকির, ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সহ-সভাপতি শেখ দিন আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান এবং সাংবাদিক নেতা নূর ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

পরে একই স্থানে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি ও শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের অনুজ সাজেদ রহমান বকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দৌলা, মবিনুল ইসলাম মবিন, ওহাবুজ্জামান ঝন্টু ও এস এম তৌহিদুর রহমান।

স্মরণ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ শামছুর রহমান কেবল হত্যার ২৬ বছর অতিবাহিত হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ ২১ বছর ধরে এই হত্যা মামলাটি খুলনার আদালতে ফাইলবন্দি হয়ে পড়ে আছে। কেবল যশোরসহ এই অঞ্চলের একজন অত্যন্ত সাহসী সাংবাদিক ছিলেন। মফস্বলে থেকেও নিজের যোগ্যতায় জাতীয় পর্যায়ে তাঁর শক্তিশালী পদচারণা ছিল। তিনি আমাদের সাংবাদিকদের রুটি-রুজির সংগ্রাম শিখিয়েছেন। বক্তারা অবিলম্বে এই চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার প্রক্রিয়া সচল ও সম্পন্ন করার দাবি জানান।

সভায় আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গনি খান রিমন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, মনোতোষ বসু, সাবেক সাধারণ সম্পাদক এইচ আর তুহিন এবং ইউনিয়নের বর্তমান সহ-সভাপতি মনিরুজ্জামান। স্মরণ সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।

কর্মসূচিগুলোতে দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, বার্তা সম্পাদক মিজানুর রহমান মুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং সাবেক সভাপতি শহীদ জয়সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:44 pm, Thursday, 16 July 2026
79 Time View