Jashore , Monday, 27 July 2026
সর্বশেষ:
আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কেশবপুরে সড়কে গতিরোধকের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপন কর্মসূচি ও ফলজ চারা বিতরণ চৌগাছায় ইয়াবাসহ যুবক আটক চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক ১ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে যশোরে জেলা জাপা’র আলোচনা ও দোয়া মাহফিল নদী দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা গোপালগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীকে মারধরের প্রতিবাদে যশোরে মানববন্ধন যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ

স্বাধীন কন্ঠ ডেস্ক
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের। সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগান এবং ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয়েছিল।

সমাপনী অনুষ্ঠানে পৌঁছে সরকারপ্রধান আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর ও শিক্ষার্থীদের অভিবাদনের জবাব দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খুদে ক্রীড়াবিদদের বালিকা বিভাগের ফুটবল ফাইনাল ম্যাচসহ বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট গ্যালারিতে বসে উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ী ক্রীড়াবিদদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এছাড়া স্কুলশিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন তিনি।

উল্লেখ্য, সারাদেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ ৮টি ডিসপ্লেতে অংশ নেয়। পরবর্তীতে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা থেকে প্রতিভা বাছাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে জাতীয় পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ

Update Time : One hour ago