Jashore , Thursday, 29 October 2026
সর্বশেষ:

সৌদি জোট প্রত্যাহার ও সাম্রাজ্যবাদবিরোধী চুক্তির দাবিতে যশোরে এনডিএফ এর সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সৌদি আরবের সাথে যৌথ সামরিক জোট থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তির নামে দাসত্বমূলক চুক্তি এবং বন্দর ইজারা বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে যশোর জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শহরের পাইপপট্টি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে যশোর প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে এবং জেলা সহ-সম্পাদক কামরুল হক লিকুর পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধকে সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্য বজায় রাখতে চাইছে। অন্যদিকে চীন ও রাশিয়া যুদ্ধপরিস্থিতি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করার নীতি গ্রহণ করেছে। এই তীব্র আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের মধ্যে সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশকে যুক্ত করে দেশকে একটি অন্যায় সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত চলছে।

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, জনগণের ওপর নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট এবং মূল্যবৃদ্ধির কষাঘাত চাপিয়ে দেওয়া হয়েছে। এর ওপর মার্কিন সাম্রাজ্যবাদের সাথে দাসত্বমূলক বাণিজ্যচুক্তি বাস্তবায়ন করে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।

বক্তারা দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী এসব অপতৎপরতার বিরুদ্ধে দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ এবং সকল সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক শক্তি ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:28 pm, Saturday, 8 August 2026
39 Time View