Jashore , Tuesday, 3 November 2026
সর্বশেষ:
অভয়নগরে পুলিশের হাত থেকে মৎস্যজীবী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা! যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিক্ষোভ ঢাকায় পোষাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অগ্নিসংযোগ যশোরে চৌগাছার জিআই পণ্য খেজুরের গুড় রক্ষায় গাছি সমাবেশ ও চারা বিতরণ ফের এলপিজির দাম বাড়াল ২২৩ টাকা বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে গণসমাবেশ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মানহানি মামলা যশোরে নিষিদ্ধ কফ সিরাপসহ আটক ২ যশোরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ৪১ গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান

প্রেসক্লাব যশোরের সংকট নিয়ে দুই সাংবাদিক ইউনিয়নের উদ্বেগ

নতুন আহ্বায়ক ফকির শওকত, সদস্য সচিব বিনয় কৃষ্ণ

নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের চলমান বিরাজমান সংকটময় পরিস্থিতি ও পরিচালনা কমিটির বিতর্কিত ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যশোরের শীর্ষ দুই সাংবাদিক সংগঠন যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন। উদ্ভূত পরিস্থিতিতে ক্লাবের স্থবিরতা কাটিয়ে গতিশীলতা ফেরাতে এবং সাংবাদিকদের বৃহত্তর ঐক্যের স্বার্থে সাধারণ পরিষদের হস্তক্ষেপ ও সর্বজনগ্রাহ্য নতুন উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন দুটি।

যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মালেকুজ্জামান জামান কাকা পৃথক বিবৃতিতে জানান, সাংবাদিকদের ঐক্য ও মর্যাদা রক্ষার স্বার্থে বিশেষ সাধারণ সভার মাধ্যমে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তবে পরবর্তীতে কমিটির কার্যক্রমে অনিয়ম ও বিতর্কের জের ধরে আহ্বায়ক, সদস্য সচিবসহ তিনজন সদস্য পদত্যাগ করেন এবং অপর এক সদস্য শুরু থেকেই নিষ্ক্রিয় থাকেন। ফলে বর্তমান আহ্বায়ক কমিটির গ্রহণযোগ্যতা ও কার্যক্রম চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

অন্যদিকে, মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সিনিয়র সদস্য ফকির শওকতের আহ্বানে আয়োজিত এক জরুরি সভায় প্রেসক্লাবের নতুন আহ্বায়ক ও সদস্য সচিব মনোনীত করা হয়েছে। সর্বসম্মত সিদ্ধান্তে ফকির শওকতকে নতুন আহ্বায়ক এবং বিনয় কৃষ্ণ মল্লিককে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।

সভায় জানানো হয়, গত ৬ আগস্টের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে সাবেক আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা, সাবেক সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন ও সদস্য ওহাবুজ্জামান ঝন্টু পদত্যাগ করায় এবং সদস্য এস এম তৌহিদুর রহমান নিষ্ক্রিয় থাকায় তাঁকে কমিটি থেকে অব্যাহতি দিয়ে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে এই নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটি পূর্বনির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সাবেরুল হক সাবুর নেতৃত্বাধীন কমিশনকে দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ছাড়া, ক্লাবের দায়-দেনা পরিশোধ না করা ৩ সদস্যকে আগামী ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত বকেয়া পরিশোধের শেষ সুযোগ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীদের ব্যক্তিগত আক্রমণ ও সম্মানহানির মতো কর্মকাণ্ডের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্রেস ক্লাব কর্তৃপক্ষ সবাইকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে। অন্যথায় গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

জরুরি সভায় ফকির শওকতের সভাপতিত্বে আনোয়ারুল কবীর নান্টু, আহসান কবীর, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব ও আকরামুজ্জামান প্রমুখ সাংবাদিক নেতা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:38 pm, Tuesday, 1 September 2026
41 Time View