সর্বশেষ:
অভয়নগরে পুলিশের হাত থেকে মৎস্যজীবী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা!
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিক্ষোভ
ঢাকায় পোষাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অগ্নিসংযোগ
যশোরে চৌগাছার জিআই পণ্য খেজুরের গুড় রক্ষায় গাছি সমাবেশ ও চারা বিতরণ
ফের এলপিজির দাম বাড়াল ২২৩ টাকা
বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে গণসমাবেশ
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মানহানি মামলা
যশোরে নিষিদ্ধ কফ সিরাপসহ আটক ২
যশোরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ৪১
গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান
ফের এলপিজির দাম বাড়াল ২২৩ টাকা
স্বাধীন কন্ঠ ডেস্ক
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) রাত আটটা থেকে এলপিজির এই নতুন দাম কার্যকর হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু ১২ কেজি সিলিন্ডারই নয়, এর পাশাপাশি ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সকল ওজনের এলপিজি সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বিইআরসির নতুন মূল্য সমন্বয় নীতির অংশ হিসেবে এই দাম বাড়ানো হলো।
Tag :
এলপিজি গ্যাস

















