Jashore , Monday, 2 November 2026
সর্বশেষ:
অভয়নগরে পুলিশের হাত থেকে মৎস্যজীবী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা! যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিক্ষোভ ঢাকায় পোষাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অগ্নিসংযোগ যশোরে চৌগাছার জিআই পণ্য খেজুরের গুড় রক্ষায় গাছি সমাবেশ ও চারা বিতরণ ফের এলপিজির দাম বাড়াল ২২৩ টাকা বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে গণসমাবেশ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মানহানি মামলা যশোরে নিষিদ্ধ কফ সিরাপসহ আটক ২ যশোরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ৪১ গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান

যশোরে চৌগাছার জিআই পণ্য খেজুরের গুড় রক্ষায় গাছি সমাবেশ ও চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী খেজুরের গুড় ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় খেজুরের ঐতিহ্য সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাছি সমাবেশ, আলোচনা সভা, গাছ পরিদর্শন এবং গাছিদের মধ্যে উপকরণ ও খেজুরের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার হায়াতপুর এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান হায়াতপুর এলাকার বিভিন্ন বাগান ঘুরে খেজুরের রস সংগ্রহের জন্য প্রস্তুত করা গাছগুলো পরিদর্শন করেন। পরে হায়াতপুর মাঠে স্থানীয় গাছিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য গাছি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মুসাব্বির হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জি. এ. এম. মুনিব, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী দফাদার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।

এ ছাড়া অনুষ্ঠানে পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা জামায়াতে ইসলামীর সহসেক্রেটারি কামাল আহমেদ, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম রেজা খান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : One hour ago
12 Time View