Jashore , Monday, 2 November 2026
সর্বশেষ:
অভয়নগরে পুলিশের হাত থেকে মৎস্যজীবী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা! যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিক্ষোভ ঢাকায় পোষাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অগ্নিসংযোগ যশোরে চৌগাছার জিআই পণ্য খেজুরের গুড় রক্ষায় গাছি সমাবেশ ও চারা বিতরণ ফের এলপিজির দাম বাড়াল ২২৩ টাকা বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে গণসমাবেশ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মানহানি মামলা যশোরে নিষিদ্ধ কফ সিরাপসহ আটক ২ যশোরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ৪১ গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান

যশোরে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ২ দিনব্যাপী নির্বাচন প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে যশোরে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণের (ব্যাচ-১ম) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে যশোর পুলিশ লাইন্সের ব্যারাকের নিচতলায় অবস্থিত প্রশিক্ষণ কক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী ও যশোর জেলা পুলিশের ব্যবস্থাপনায় ‘নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণ কোর্সে যশোর জেলা পুলিশ, পিবিআই যশোর এবং খুলনা রিজিয়নের হাইওয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ গ্রহণ করছেন। নির্বাচন সংক্রান্ত টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকদের মাধ্যমে মোট ১১টি সেশন এবং সেশন পরবর্তী মূল্যায়নের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে বাস্তবভিত্তিক নির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করা হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও উক্ত প্রশিক্ষণের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, যশোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:09 pm, Wednesday, 16 September 2026
51 Time View