Jashore , Thursday, 29 October 2026
সর্বশেষ:
যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ টোকিও নারিতা বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি: প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইট উড্ডয়নে বিলম্ব যশোরে ইয়াবা ও কফ সিরাপসহ আটক ৫ যশোরে পৈতৃক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত বিএনপিতে কোনো অপরাধীর জায়গা নেই: যুবদল সম্পাদক নয়ন টুপটুপ রিসোর্টে আগুন: ১১ দিন পর পাশাপাশি কবরে শায়িত একই পরিবারের ৪ জন জনগণকে সঙ্গে নিয়ে এক দফা দাবির হুঁশিয়ারি জামায়াত নেতার যশোরে এক কেজি গাঁজাসহ আটক ১

যশোরে পৈতৃক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
যশোরে পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চাটুলিয়া গ্রামের বাসিন্দা মো. হেলাল হোসেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং পৈতৃক সম্পত্তির ওপর আইনি অধিকার ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে হেলাল হোসেন জানান, তাঁর প্রয়াত বাবা মকসেদ আলী বিশ্বাসের নামে চাটুলিয়া মৌজার ৯২৫ খতিয়ানের এসএ ৫৫৪ দাগে ৭ শতক জমি রেকর্ডভুক্ত রয়েছে। বাবার জীবদ্দশায় ওই জমির মধ্যে ২ দশমিক ২৫ শতক জমি তিনি ক্রয় করেন বলে দাবি করেন। বর্তমানে এই জমির দখল নিয়ে একটি দেওয়ানি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগ করে তিনি বলেন, স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁদের এই সম্পত্তি দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে জোরপূর্বক প্রবেশ করে ঘরবাড়ি ও সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা চালান। এ সময় এতে বাধা দিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

হেলাল হোসেন আরও উল্লেখ করেন, এসব ঘটনার পর থেকে তাঁর পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে ৩ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ।পৈতৃক জমির ওপর পরিবারের আইনগত অধিকার ও দখল নিশ্চিত করা। পরিবার ও সম্পত্তির সার্বিক নিরাপত্তা প্রদান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে আরও উপস্থিত ছিলেন মুমতাজ আলী বিশ্বাস, সৈয়দা রেহানা পারভীন, রোকেয়া, সাথী আক্তার, ফরিদা বেগম ও মিতা খাতুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 2 Hours Ago
13 Time View