Jashore , Thursday, 29 October 2026
সর্বশেষ:
যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ টোকিও নারিতা বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি: প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইট উড্ডয়নে বিলম্ব যশোরে ইয়াবা ও কফ সিরাপসহ আটক ৫ যশোরে পৈতৃক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত বিএনপিতে কোনো অপরাধীর জায়গা নেই: যুবদল সম্পাদক নয়ন টুপটুপ রিসোর্টে আগুন: ১১ দিন পর পাশাপাশি কবরে শায়িত একই পরিবারের ৪ জন জনগণকে সঙ্গে নিয়ে এক দফা দাবির হুঁশিয়ারি জামায়াত নেতার যশোরে এক কেজি গাঁজাসহ আটক ১

যশোরে ইয়াবা ও কফ সিরাপসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক কয়েকটি অভিযানে ২১৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং ২০ বোতল কফ সিরাপসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। বুধ ও বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে আরবপুর ইউনিয়নের মণ্ডলগাতি নিউ আকিজ পেট্রোলিয়াম লিঃ-এর সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ২০০০ পিস ইয়াবাসহ মো. ইয়াছিন গাজী (২৬) ও মো. আব্দুল গফ্ফারকে (৩০) আটক করা হয় এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটককৃত উভয়ের বাড়ি শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামে। দ্বিতীয় অভিযানে ছোটনের মোড় সংলগ্ন হযরত ওসমান (রঃ) মসজিদের সামনে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. বাদশা মিয়াকে (২৯) গ্রেফতার করেন। তিনি যশোর পৌরসভার ৭নং ওয়ার্ডের শংকরপুর জমাদ্দার পাড়ার মো. জালাল মাতুব্বরের ছেলে। তৃতীয় অভিযানে ঝিকরগাছা থানাধীন শংকরপুর এলাকায় অপর একটি অভিযান পরিচালিত হয়। এ সময় ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য সিরাপসহ মো. শহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি শার্শা থানার রুদ্রপুর দক্ষিণপাড়া গ্রামে। চতুর্থ অভিযানে কোতোয়ালী মডেল থানাধীন খাদিজা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে ১৪০ পিস ইয়াবাসহ মো. হাসিবুর ইসলাম ফাইমকে (১৯) গ্রেফতার করা হয়। তিনি কোতোয়ালী থানার চোর মারা দিঘীর পশ্চিমপাড় এলাকার মো. মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গত ২৯ অক্টোবর তাদের সকলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : One hour ago
16 Time View