Jashore , Thursday, 29 October 2026
সর্বশেষ:
তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: কারণ নিয়ে ধোঁয়াশা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ টোকিও নারিতা বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি: প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইট উড্ডয়নে বিলম্ব যশোরে ইয়াবা ও কফ সিরাপসহ আটক ৫ যশোরে পৈতৃক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত বিএনপিতে কোনো অপরাধীর জায়গা নেই: যুবদল সম্পাদক নয়ন টুপটুপ রিসোর্টে আগুন: ১১ দিন পর পাশাপাশি কবরে শায়িত একই পরিবারের ৪ জন জনগণকে সঙ্গে নিয়ে এক দফা দাবির হুঁশিয়ারি জামায়াত নেতার

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২২ লাখ ৪০ হাজার ৫ শত টাকার ভারতীয় মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় এই মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সীমান্ত এলাকা থেকে ১১৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কাফ সিরাপ , ১৯১টি শাড়ি, ৩টি থ্রি-পিস, ১টি কম্বল, ১০৩টি চাদর, ১৮ প্যাকেট ফুসকা, ১ প্যাকেট কিসমিস, ৪৬০টি চকলেট এবং ৩৭৩টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি মালামাল ও মাদকের মোট বাজারমূল্য ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারচক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 38 Minutes Ago
8 Time View