Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

স্কুলের আলমারিতে ব্যালট পেপার পাওয়ায় তদন্ত কমিটি

রাসেল বরিশাল বিভাগীয় সংবাদদাতা// বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আড়াই মাস পর ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোটকেন্দ্র বাঘমারা-বড়দুলালী প্রাথমিক বিদ্যালয়ের আলমারি থেকে ২০০ ব্যালট পেপারের মুড়িপত্র উদ্ধারের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন থেকে এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার (আহবায়ক) গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল (সদস্য সচিব) ও গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসারকে সদস্য করা হয়েছে। এছাড়াও তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আড়াই মাস পর বিদ্যালয় থেকে ব্যালটের মুড়িপত্র উদ্ধারের বিষয়টি নিয়ে দৈনিক ইত্তেফাকের অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ঘটনার রহস্যে উদঘাটনের জন্য ইতোমধ্যে তিন সদস্যে বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:37 pm, Monday, 13 September 2021
31 Time View