মাগুরায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৪ আহত ২০

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শিল্প খাতুন মাগুরা জেলা প্রতিনিধি// মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের দক্ষিণ জগদল গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আপন দুই ভাই সবুর ও কবির, তাদের আপন চাচাত ভাই রহমান এবং অপর গ্রুপের ইমরান। তাদের সবার বাড়ি দক্ষিণ জগদল গ্রামে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ১০মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জগদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি মেম্বারবর্তমান মেম্বার নজরুল ও সাবেক মেম্বার সবুরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত হয়েছেন।