Jashore , Thursday, 29 October 2026
সর্বশেষ:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া নিয়ে তর্কে জড়িয়ে স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা

রবিউল ইসলাম ময়মনসিংহ জেলা প্রতিনিধি// ময়মনসিংহের ধোবাউড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া নিয়ে তর্কে জড়িয়ে স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। সোমবার গভীর রাতে উপজেলার পশ্চিম সোহাগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোহাগীপাড়া গ্রামের মোস্তফার স্ত্রী দুই সন্তানের জননী মিনা আক্তার (২৬) সোমবার গভীর রাতে নিজের বসতঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। সোমবার দিনের বেলা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া নিয়ে স্বামী ও স্ত্রীর মাঝে তর্কাতর্কি হয়। তারই জের ধরে রাতে আত্মহত্যা করেছেন বলে পরিবার ও এলাকাবাসী জানান।

পরিবার সূত্রে জানা যায়, রাতে ঘুম ভেঙ্গে মোস্তফার ৭ বছরের মেয়ে মহিমা দেখতে পায় তার মা ফাঁসিতে ঝুলে আছে। তবে বাড়িতে ছিল না মিনার স্বামী মোস্তফা। পরে খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:26 pm, Tuesday, 26 October 2021
22 Time View