Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিথেন গ্যাস নিঃসরণ শতকরা ৩০ ভাগ কমাতে যুক্তরাষ্ট্র ও ইইউ-এর নেতৃত্বাধীন চুক্তিতে সই করেছে শতাধিক দেশ

আন্তর্জাতিক সংবাদ:- ২০৩০ সালের মধ্যে মিথেন গ্যাস নিঃসরণ শতকরা ৩০ ভাগ কমাতে যুক্তরাষ্ট্র ও ইইউ-এর নেতৃত্বাধীন চুক্তিতে সই করেছে শতাধিক দেশ।

মঙ্গলবার স্কটল্যান্ডের গ্লাসগোয় কপ-২৬ বৈশ্বিক জলবায়ু সম্মেলনে এ ঘোষণা দেন ইউরোপিয়ান কমিশন প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনের অন্যতম লক্ষ্য হচ্ছে, ২০৫০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাস শূন্যে নামিয়ে আনা। এই লক্ষ্যে পৌঁছাতে এখনই কাজ শুরু করতে হবে বলে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা।এদিকে, ২০৩০ সালের মধ্যে বন উজাড় ও জমির অবক্ষয় বন্ধে ১৯ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বনেতারা।

এ নিয়ে চুক্তিতে সই করবে অন্তত একশ’টি দেশ। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিবৃতিতে বলা হয়, বিশ্বের ৮৫ শতাংশ বনাঞ্চল সমৃদ্ধ দেশগুলোর বিশ্বনেতারা এ চুক্তিতে সই করবেন।এরমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, রাশিয়া, কলোম্বিয়া, ইন্দোনেশিয়াসহ রয়েছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। এই চুক্তি হতে যাচ্ছে এবারের জলবায়ু সম্মেলন কপ ২৬-এর প্রথম কোনো বড় সমঝোতা।

পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে ২০১৪ সালে ধীরগতিতে বন উজাড় নিয়ে যে চুক্তি হয়েছিল, তা ব্যর্থ হয়েছে বলেও সতর্ক করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:57 am, Wednesday, 3 November 2021
40 Time View