আব্বাস আলী ভোলা জেলা প্রতিনিধি:- পরবর্তী বিজয় উৎসব ও সৌজন্য সাক্ষাৎ থেকে ফেরার পথে মেঘনা নদী অতিক্রম করার সময় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের লক্ষ্য করে চালানো গুলিতে যুবলীগ নেতা নিহত।
আজ শুক্রবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলা এবং দৌলতখান উপজেলার মধ্যবর্তী মেঘনা নদীতে এই ঘটনা ঘটেছে। নিহত খোরশেদ আলম টিটু ধনিয়া ইউনিয়নের নাসিমাঝি এলাকার মুক্তিযোদ্ধা মৃত তছির আহমেদ ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু ও ইউপি সদস্যরা নিবার্চন পরবর্তীতে তাদের কর্মীদের সাথে বিজয় উৎসব ও সৌজন্যে সাক্ষাৎতে যান।
কার্যক্রম সম্পন্ন করে সন্ধ্যায় মদনপুর থেকে ট্রলারে করে ভোলা সদরের দিকে ফেরার পথে প্রতিপক্ষের সমর্থকরা মাঝ নদীতে স্পিডবোটে করে এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।এতে ট্রলারে থাকা ধনিয়া ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু গুলিবিদ্ধ হয়।
এ সময় তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।







