মাদারীপুরস্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হাতুড়িপেটা, গৃহবধূর আঙ্গুল কেটে দিল দুর্বৃত্তরা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মাদারিপুর জেলা প্রতিনিধি:- স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হাতুড়িপেটা, গৃহবধূর আঙ্গুল কেটে দিল দুর্বৃত্তরাতৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা।

এসময় বাধা দিতে গেলে এক নারীর আঙ্গুল কেটে নেয় তারা।শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হোসনাবাদ এলাকায় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এজাজুর রহমান আকনের সমর্থক হবি মাতুব্বরের ওপর হামলা চালায়।

এসময় বাঁধা দিতে গেলে চন্দ্রবান নামে ওই বাড়ির এক গৃহবধূর আঙ্গুল কেটে ফেলেন দুর্বৃত্তরা। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। রবিবার ২৮শে নভেম্বর কালিকাপুরসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহনের কথা রয়েছে।