রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ সার্চ কমিটি গঠনে ছয় প্রস্তাব ওয়ার্কার্স পার্টির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে ছয়টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। নির্বাচন কমিশন আইন গঠনের বিষয়েও জোর দিয়েছে দলটি।

মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব প্রস্তাবের কথা বলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সংসদে রাজনীতিবিদ কমে গেছে জানিয়ে রাশেদ খান মেনন বলেন, রাজনীতিতে যে টাকার খেলা চলছে তা বন্ধ করতে শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজন। আমরা রাষ্ট্রপতিকে লিখিত প্রস্তাব দিয়েছি।

রাষ্ট্রপতি আলোচনাকালে আমাদের জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন হওয়া উচিত। তিনি আইন প্রণয়নের ব্যাপারে ইতিবাচক। নতুন বছরে শুরুর অধিবেশনে আইন প্রণয়ন করা যেতে পারে। আইন করতে হবে, প্রয়োজনে একদিনেও আইন প্রণয়ন করা যায়।সার্চ কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে কার্যকরী কমিটির পরামর্শ দিয়েছি। দুজন নারী সদস্য রাখার প্রস্তাব দিয়েছি।গনতন্ত্রে সংলাপ খুব গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, সংলাপ নিয়ে যারা সমালোচনা করছে তাদের জনমত গঠন করে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়া ছাড়া বিকল্প নেই বলেও জানান তিনি।স্বাধীন, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ২০শে ডিসেম্বর নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সঙ্গে প্রথম দিনের সংলাপে অংশ নিয়ে সার্চ কমিটি গঠনে পাঁচজনের নাম প্রস্তাব করেছেন জাতীয় পার্টি। সেদিন সংলাপে অংশ নিতে জাতীয় পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যান।

উল্লেখ্য, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ই ফেব্রুয়ারি। পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।