জেলা প্রতিনিধি সুনামগঞ্জ // সুনামগঞ্জের দিরাইয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে নির্বাচনপরবর্তী সহিংসতায় ৮ জন গুলিবিদ্ধ হয়েছে।রবিবার দুপুরে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ দু’জনকে দিরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অন্যদের সিলেটের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দিরাই বাজারে তাড়ল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা আলী আহমদের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ চৌধুরীর ভাই সুজন চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটি হয়।
এর জেরে উভয়পক্ষের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ হয়। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এ সময় ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলিও উদ্ধার করা হয় বলেও জানান দিরাই থানার ওসি। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ফের সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে।






