Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘নানার’ ধর্ষণের শিকার ১০ বছরের নাতনি!

মোতাহার হোসেন কুমিল্লা জেলা প্রতিনিধি// কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের মুগুজি এলাকায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দূরসম্পর্কের নানার বিরুদ্ধে।

ইউনিয়নের মুগুজি অলহরপাড় নোয়াবাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ।শিশুটির নানি জানান, তিনি বাড়ির পাশের একটি দোকানে পিঠা বিক্রি করেন। শুক্রবার সন্ধ্যায় তিনি পিঠার দোকানে ছিলেন।

খালি বাড়ি পেয়ে বাড়ির মৃত চারু মিয়ার ছেলে আ. রহিম (৪৫) তার দূরসম্পর্কের নাতনিকে ধর্ষণ করেন। এরপর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে রেখে এলাকা থেকে পালিয়ে যান তিনি। পরে শিশুর মামী বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এখন মামলার প্রস্তুতি নিচ্ছেন শিশুটির মামী।

খোশবাস দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রব বলেন, ‘ধর্ষণের ঘটনাটি সঠিক। আমার কাছে রহিমের স্ত্রী-সন্তানরা এসেছে মীমাংসা করে দেওয়ার জন্য। তারা বলেছে, প্রয়োজনে মেয়ের পরিবারকে দুই শতক জায়গার ব্যবস্থা করে দেব। তারপরেও যেন ঘটনাটা আর না গড়ায়।

ঘটনার পর থেকে রহিম পালিয়ে আছেন।বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘আমি ধর্ষণের ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:03 am, Sunday, 9 January 2022
25 Time View