Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলা শাল্লায় তাণ্ডবের ঘটনায় ৪৯ জন কারাগারে

মানিক কুমার ঘোষ// সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় করা মামলায় ৪৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।রবিবার সকালে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

জামিন শুনানি শেষে ৪৯ জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম।সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনায় সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারভুক্ত আসামি ছাড়া আরও ৪৯ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দেন।

প্রসঙ্গত, গত বছরের ১৬ই মার্চ সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশের ফেসবুক আইডি থেকে হেফাজত ইসলামের বিতর্কিত নেতা মামুনুল হককে সমালোচনা করে দেয়া স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় পরদিন ওই গ্রামের প্রায় ৯০টি বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর করে হেফাজত ইসলামের সমর্থকরা। এ সময় ৫টি মন্দিরের ভাঙচুর করা হয়।

এ ঘটনায় তিনটি মামলায় গ্রেপ্তার ও আদালতে স্বেচ্ছায় হাজির হওয়াসহ ১১৩ জনকে আইনের আওতায় আনা হয়েছে।হামলা, লুটপাট ও ভাঙচুরের মামলার আসামি ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীন মিয়াসহ অধিকাংশ আসামি আদালত থেকে ইতিমধ্যে জামিন পেয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:03 pm, Sunday, 9 January 2022
32 Time View