Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

নাটোরে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলার অভিযোগ

মতিন নাটোর জেলা প্রতিনিধি:- নাটোর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা শেখ এমদাদুল হক আল মামুনের ওপর হামলার অভিযোগ।রবিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় নির্বাচনি প্রচরণাকালে এ হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান স্বতন্ত্র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন।স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে জানান, তিনি তার সমর্থকদের নিয়ে তার নির্বাচনি প্রচারণায় বের হন। নগরীর চৌকির পাড় এলাকায় প্রচারণা চালাতে গেলে সেখানে প্রথমে বাধা দেয় সন্ত্রাসীরা।

সেখান থেকে শহরের ভবানীগঞ্জ মোড়ে পৌঁছালে ইদ্রিস বাবুর নেতৃত্বে কতিপয় সন্ত্রাসি লাঠিসোটা নিয়ে তার পথ রোধ করে প্রচারণা চালাতে বাধা দেয়। এ সময় তাদের প্রতিবাদ করলে সন্ত্রাসিরা তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। কর্মীদের ওপরও তারা হামলা চালিয়েছে বলেও অভিযোগ স্বতন্ত্র এ মেয়র প্রার্থীরা।

এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উমা চৌধুরী জানান, স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজের লোকদের দ্বারা হামলা চালিয়ে বিপক্ষ প্রার্থীদের নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছেন। এটি তার পূর্বপরিকল্পনার অংশ বলেও মন্তব্য করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:24 pm, Sunday, 9 January 2022
22 Time View