Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ পুলিশ সদস্য আটক

খালেকুজ্জামান লাল লালমনিরহাট জেলা প্রতিনিধি// লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৭০ বোতল ফেন্সিডিলসহ হুমায়ুন কবির নামে একজন পুলিশ কনস্টবলকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে ওই উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারী পরিচালক খায়রুল বাশার ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে জানান, ভারতীয় সীমান্ত হয়ে পাচার হওয়া মাদক পুলিশ ও সাংবাদিক স্টিকার লাগানো গাড়িতে পরিবহন করে রংপুরসহ সারাদেশে পাঠানো হচ্ছে- এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা মহিপুর রোডের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালায় লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের একটি দল।

এ সময় রংপুরগামী একজন মোটরসাইকেল আরোহীকে সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়। পরে মোটরসাইকেল ও আরোহী পুলিশ কনস্টবল হুমায়ুন কবিরকে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।ওই পুলিশ কনস্টবল থানার কনস্টবল পদে কর্মরত এ তথ্যেরর সত‌্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:54 am, Wednesday, 12 January 2022
111 Time View