Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কে কোন রাজনৈতিক দলের তা আমরা দেখবো না: ছহুল হুসাইন

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- দল মতের উর্ধ্বে গিয়ে আমরা যোগ্য লোক খুঁজে বের করবো। কে কোন রাজনৈতিক দলের তা আমরা দেখবো না বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ছহুল হুসাইন।

গুলশানের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।তিনি বলেন, দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে। তত্বাবধায়ক সরকার একটি রাজনৈতিক ব্যাপার। সেটি রাজনৈতিক ভাবে হলে হবে, সেটি অন্য ব্যাপার। আমাদের অবশ্যই এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। দেশে বহু যোগ্য লোক আছেন। তাদের খুঁজে বের করেই একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। যারা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন।তিনি আরও বলেন, আমার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তোলা ঠিক হবে না। আমি যখন যে কাজ করেছি, বিবেকের কাছে পরিষ্কার থেকে, নিরপেক্ষতার সঙ্গে করেছি। কখনো কোনো কিছুতে পক্ষপাতদুষ্ট ছিলাম না।নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি। এই তালিকায় রাষ্ট্রপতি মনোনীত দুইজন হলেন অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও সাবেক নির্বাচন কমিশনার ছহুল হুসাইন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:44 pm, Saturday, 5 February 2022
19 Time View