Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন ইসি গঠনে ৩০ সংগঠনের নাম জমা

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:-নতুন নির্বাচন কমিশন গঠনে মোট ৩০টি রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন নাম জমা দিয়েছে।নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচিন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিদের কাছ থেকে নাম আহ্বান করে ৬ই ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সার্চ কমিটি।

আর নাম পাঠানোর শেষ সময় ছিল ১১ই ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষে শুক্রবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম সাংবাদিকদের জানান, গত ৬ই ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তি প্রকাশের পর দেশ-বিদেশ থেকে তারা ব্যাপক সাড়া পেয়েছেন।

সরাসরি নাম জমা দেওয়া ছাড়াও ই-মেইলের মাধ্যমেও একটি বড় সংখ্যায় মানুষ ব্যক্তিগত পর্যায়েও নিবন্ধনের জন্য নাম পাঠিয়েছেন।শফিউল আজিম বলেন, ১২ই ফেব্রুয়ারি বেলা ১১টায় বিশিষ্ট ব্যক্তি, সরকারি-বেসরকারি পর্যায়ে, নির্বাচন ও আইন বিশেষজ্ঞদের নিয়ে সার্চ কমিটি বৈঠক করবে। এবং ১৩ই ফেব্রুয়ারিতেও সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং সাংবাদিকদের সঙ্গে বৈঠকের পর পরবর্তীতে তাদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সার্চ কমিটি।

এদিকে, এ পর্যন্ত ২৫টি রাজনৈতিক দল নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা জমা দিয়েছে।শুক্রবার দুপুরে নতুন নির্বাচন কমিশন গঠনে ১০ জন পছন্দের ব্যক্তির নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এসময় দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ জানান, দলের সভাপতি ও সভাপতিমণ্ডলী এই নামের তালিকা প্রস্তুত করেছে। বিএনপি সার্চ কমিটিতে নাম জমা না দিলেও সার্চ কমিটি প্রশ্নবিদ্ধ হবে না।এরপর একে একে নাম জমা দেয়, বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, বাংলাদেশ জাতীয় পার্টি ও জাতীয় পার্টি-জেপিসহ বাকি দলগুলো।তবে চিঠি পেলেও সার্চ কমিটিকে নাম না দেয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিএনপি।

আর দেশের ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে সিপিবি, বাসদ ও জেএসডি কোন নাম পাঠাবে না বলে আগেই জানিয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি খুঁজে নিতে বিভিন্ন শ্রেণি-পেশার ৬০ জন বিশিষ্টজনের মতামত নেবে সার্চ কমিটি। এজন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, বাংলাদেশ বার কাউন্সিল, বিএমএ, জাতীয় প্রেসক্লাব, কেআইবি, আই ই বি, এফবিসিসিআইসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে চিঠি দেয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৪ই ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

আগামী ২৪শে ফেব্রুয়ারির মধ্যে নতুন কমিশন গঠিত হবে এমন প্রত্যাশা সার্চ কমিটির। ৬ সদস্য বিশিষ্ট কমিটি যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নাম প্রস্তাব করবেন। এরমধ্যে পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:23 pm, Friday, 11 February 2022
24 Time View