কনডেম সেলে থাকা বন্দির সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// সারা দেশে কারাগারগুলোতে কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট।

একই সঙ্গে কনডেম সেলের সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রতিবেদনও চেয়েছে আদালত।সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে বন্দি রাখার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।চূড়ান্ত রায়ের আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে রাখা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে হাইকোর্ট।আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।