Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

ইভিএম নিয়ে সরকারের কথা বলার সুযোগ নেই: নির্বাচন কমিশনার

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে নাকি ব্যালটে হবে তা নিয়ে সরকারের কথা বলার কোন সুযোগ নেই। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

এছাড়াও মোহাম্মদ আলমগীর বলেন, এখনও পর্যন্ত ইভিএম নিয়ে কোন আলোচনা হয়নি। ইভিএমে ১০০ থেকে ১২০ আসনে ভোট করা সম্ভব। তবে নতুন করে ইভিএম কেনা হবে কিনা তা নিয়ে আলোচনা হয়নি।নির্বাচন কমিশনার বলেন, কত আসনে ইভিএম এ ভোট হবে সেটা আরো পরের বিষয়। তার আগে মানুষের আস্থায় আনা জরুরী। বর্তমানে ইভিএমের প্রতি কীভাবে আস্থা ফেরানো যায় তা নিয়ে কাজ করছে কমিশন।এছাড়াও, খুব শিগগিরই ইভিএম পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞদের ডাকা হবে। আস্থার সংকট দূর হলেই ইভিএম এর সক্ষমতার সৎ ব্যবহার করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।এর আগে, গতকাল রবিবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে লিখিতভাবে রোডম্যাপ প্রকাশ করা হবে। যেখানে থাকবে নির্বাচনের কর্মপদ্ধতি। ২০২৩ সালের জুনের পরে বা সেপ্টেম্বরের আগেই সবার সঙ্গে আলোচনা করে রোডম্যাপটি তৈরি করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:15 pm, Monday, 9 May 2022
18 Time View