Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

চট্টগ্রামে আরেকটি কন্টেইনার ডিপোতে আগুন

চট্টগ্রাম বিভাগীয় সংবাদদাতা// চট্টগ্রামের একটি বেসরকারি ডিপোতে রাখা কন্টেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুন) রাত পৌনে নয়টার দিকে পতেঙ্গা ভারটেক্স কন্টেইনার ডিপোতে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায় বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোবিলাইজেশন অফিসার কফিল উদ্দিন আহমেদ।তিনি জানান, রাত ৮টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কাটগড়ের ভারটেক্স ডিপোতে যাই।

ওখানে একটি তুলার কনটেইইনারে ধোঁয়া দেখা গিয়েছিল। আমরা গিয়ে কনটেইনারটি সরানোর জন্য বলি।ডিপোর লোকজনই কনটেইনারটি সরিয়ে তা নিভিয়ে ফেলেন। এতে কোনো পানি দিতে হয়নি। পানি দিলে তুলা নষ্ট হয়ে যায়। তাই পানি ছেটানো হয়নি।গত ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নেভানোর এক পর্যায়ে রাসায়নিকের কনটেইনারে বিস্ফোরণ ঘটে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়।এই বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার হয়েছে। আহত হন দুই শতাধিক মানুষ। তাদের বেশ কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:56 am, Tuesday, 14 June 2022
20 Time View