কুড়িগ্রাম জেলা প্রতিনিধি// কুড়িগ্রামের নাগশ্বরী উপজেলায় সংকােষ নদীতে সাঁতার কেটে পার হতে গিয়ে আজাদ হােসেন(৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার কেদার ইউনিয়নের শােভারকুটি গ্রামের মৃত আবুল হােসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর আজাদ হােসেন বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া সংকােষ নদীর শােভারকুটি পূর্ব পারের চরে গরু বাঁধতে যান। গরু বেঁধে রেখে আজাদ ওই নদী সাঁতরিয়ে ফেরার সময় স্রোতের টানে পানিতে ডুবে যায়।
প্রায় দুঘণ্টা খোঁজখবরের পর বিকেলে স্থানীয় ও পরিবারের লােকজন প্রায় দুশ গজ দূরে নদী থেকে তার লাশ উদ্ধার করেন।কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।







