পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ট্রাক উল্টে আহত ৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পেঁয়াজবাহী ট্রাক উল্টে ৩ জন আহত হয়েছেন।

পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিন জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ‘ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।