Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

আগারগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- রাজধানীর শেরে-বাংলা নগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. হাবিবুর রহমান খোকন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসের সামনে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় খোকনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোকনের বাবা আকবর বলেন, আমরা আগারগাঁওয়ের শহীদের টেক বস্তিতে থাকি।রাতে আমার ছেলে বাসায় ফেরার সময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে খোকন গুরুতর আহত হয়।খবর পেয়ে আহত অবস্থায় খোকনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক জানান, আমার ছেলে আর নেই।ঢামেক হাসপাতাল পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানিয়েছি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:46 am, Saturday, 2 July 2022
24 Time View