Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

সংসার করবেন না স্ত্রী, অভিমানে ঘরে কবর খুঁড়লেন স্বামী

বরগুনা জেলা প্রতিনিধি// বরগুনায় স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজ ঘরে কবর খুঁড়লেন জাফর হোসেন গাজী। পরে স্থানীয় গ্রাম পুলিশ এবং প্রতিবেশীরা গিয়ে কবর খোঁড়া বন্ধ করেন।

তাঁর বাড়ি সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের কদমতলা গ্রামে। শুক্রবার এ ঘটনা ঘটে।

১৩ বছর আগে ঢাকায় বিয়ে হয় জাফরের সঙ্গে হাজেরা বেগমের। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। গত ২২ জুন স্বামীর সঙ্গে রাগ করে নিজের চায়ের দোকানে বসবাস শুরু করেন হাজেরা।

এক মাস ধরে স্ত্রীকে দোকান থেকে ঘরে ফেরত আনার চেষ্টা করেন জাফর।হাজেরা বেগমের ভাষ্য, বিয়ের সময় তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। আগের স্ত্রীকে তালাক না দিয়ে মিথ্যা তালাকনামা তৈরি করে তা দেখিয়ে তাঁকে বিয়ে করেন জাফর।

এসব নিয়ে ঝগড়া হলে সংসারে অমনোযোগী হয়ে পড়েন তাঁরা।জাফর হোসেন দাবি করেন, বিষয়টি নিয়ে সালিশ হলেও হাজেরা তা মানছেন না। এক মাস ধরে স্ত্রীকে দোকান থেকে বাড়িতে আনতে চেষ্টা করেন। কিন্তু না আসায় ঘরের মেঝেতে কবর খুঁড়ছিলেন তিনি।

বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই ব্যক্তিকে কবর খোঁড়া থেকে বিরত করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:47 pm, Saturday, 23 July 2022
24 Time View