Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক প্রতিবন্ধীর মৃত্যু

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ- বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক প্রতিবন্ধী মহিলার মৃত্যু হয়েছে।

বুধবার(০৩ আগস্ট) সকালের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে ওই প্রতিবন্ধী মহিলার মৃত্যু হয়।

পরে মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে অজ্ঞাত পরিচয়ের প্রতিবন্ধী মহিলার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।স্থানীয়রা জানিয়েছেন, রাবেয়া পরিবহন নামের একটি বাস শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে রাস্তায় উঠছিল।

ওই সময় প্রতিবন্ধী ওই মহিলা বাসের পিছনের চাকার নিচে মাথা ঢুকিয়ে দেন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান,প্রতিবন্ধী ওই মহিলা সকালের দিকে কলেজ মোড় সহ পৃথক দুটি স্থানে চলন্ত বাসের নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরবর্তীতে পুরাতন বাস স্ট্যান্ডে এসে ওই বাসের নিচে মাথা ঢুকিয়ে দিলে তার মৃত্যু হয়।ঘটনাস্থলে দেখা গেছে কাল চেক রঙের ম্যাক্সি পরিহিত ওই মহিলার মাথা চেপটে গিয়ে মাথার মগজ বের হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

ঘটনার পরপরই সেখানে অসংখ্য মানুষ সমবেত হলেও মাথা থেঁতলে যাওয়ায় তাকে কেউ শনাক্ত করতে পারিনি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:06 pm, Wednesday, 3 August 2022
36 Time View