Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

পাবনায় স্ত্রীকে গুলি করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নাজমুল ইসলাম পাবনা জেলা প্রতিনিধি:- সদর উপজেলার ভাঁড়ারা গ্রামের গৃহবধূ রুমানা পারভিনকে হত্যার দায়ে স্বামী মো. আব্দুল্লাহ ওরফে আকাত কে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সেই সাথে এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এই মামলার অপর তিন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি আব্দুল্লাহ ওরফে আকাত সদর উপজেলার ভাঁড়ারা গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।নিহত গৃহবধু রুমানা পারভীন একই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ৩০ অক্টোবর রাত ২ টার সময় যৌতুকের দাবিতে আকাত তার স্ত্রী রুমানাকে মারধর ও পরে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের বাবা রফিকুল বাদী হয়ে সদর থানায় ৪ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরের বছরের ১৬ জানুয়ারী ৫ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন আদালত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:56 pm, Tuesday, 16 August 2022
23 Time View