Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

টঙ্গীতে ফ্লাইওভারের রড ঢুকে পড়ল আ.লীগ নেতার গাড়িতে

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:- এবার টঙ্গীতে ফ্লাইওভারের রড ঢুকে পড়ল আ.লীগ নেতার গাড়িতে। টঙ্গীর কলেজ গেট এলাকায় নির্মাণাধীন উড়াল সড়কের ওপর থেকে রড এসে একটি চলন্ত প্রাইভেটকারের ওপর পড়েছে। এতে গাড়িটির কাঁচ ভেদ করে রড ঢুকে যায় ভেতরে। তবে কারও ক্ষতি হয়নি।

প্রাণে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা পাঁচ আরোহী।শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে ওই এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রাইভেটকারে ছিলেন গাজীপুর মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুর রশিদ, তার স্ত্রী রাজিয়া সুলতানা, দুই ছেলে রুমান হোসেন ও মো. রাফি।

চালকের আসনে ছিলেন সোহাগ মিয়া নামে একজন।আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ জানান, ঢাকার মিরপুর এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন পরিবারসহ। সেখান থেকে তারা বাসায় ফিরছিলেন।বিকেল ৩টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকায় পৌঁছলে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের উড়াল সড়ক থেকে একটি বড় রড প্রাইভেটকারের ওপর পড়ে। এতে প্রাইভেটকারের কাঁচ ভেঙে যায় এবং রডের মাথা গাড়িতে ঢুকে যায়।

এ ঘটনার পরপরই লোকজন জড়ো হন। খবর পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করে। পাশাপাশি বিআরটির কর্মকর্তারা বিষয়টি কাউকে না প্রকাশ করার অনুরোধও করেন। গাড়িটি মেরামত করতে তাকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে ক্ষমা চান। কিন্তু গাড়িটি ঠিক করতে তার আরও অনেক বেশি টাকা লাগবে বলে জানান তিনি।

এর আগে ওই দিন সকালেই গাজীপুরে বিআরটির চলমান কাজ পরিদর্শন করেন সেতু মন্ত্রণালয়ের মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী এবং সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন। পরিদর্শনকালে তারা ‘কয়েকটি স্থানে নির্মাণ কাজের সুরক্ষা ও নিরাপত্তার ঘাটতি রয়েছে’ জানিয়ে কর্মকর্তাদের এ বিষয়ে পদক্ষেপ নিতে পরামর্শ দেন। কিন্তু বিআরটি কর্তৃপক্ষ গুরুত্ব না দেওয়ায় ওই দুর্ঘটনাটি ঘটেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:52 am, Monday, 22 August 2022
21 Time View