Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

ফ্লাইওভারে গাড়ির চাকায় পিষ্ট হলেন তিতুমীর কলেজের ছাত্রী

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির চাকায় পিষ্ট হয়ে সাদিয়া আফরিন উর্মি (২২) নামে তিতুমীর কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন।

একই দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নাজমুল (২৫) আহত হয়েছেন।আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক সাদিয়া আফরিনকে মৃত ঘোষণা করেন।সাদিয়া আফরিনের দুলাভাই আজমল হোসেন বলেন, তারা দুজন সম্পর্কে বেয়াই-বেয়াইন।

হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আফরিন। এ সময় অন্য আরেকটি গাড়ি আফরিনের মাথার উপর দিয়ে চলে যায়।তিনি জানান, আফরিন তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আহত নাজমুল সলিমুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নিহত আফরিনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:57 pm, Tuesday, 30 August 2022
16 Time View