Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

রাজনৈতিক সমঝোতা হলে সব ভোট ব্যালটে হবে: সিইসি

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- রাজনৈতিক সমঝোতা হলে সব ভোট ব্যালটে হবে, বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে যে সংকট দেখা দিয়েছে তা ইভিএম নিয়ে নয়। এ সংকট আরও মোটা দাগের।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ড. জাফর ইকবাল বলেছিলেন- ইভিএম খুব জটিল কোনো মেশিন নয়। তিনি ওই হিসেবে বলছেন যে, এটা দুর্বল যন্ত্র। যন্ত্র দুর্বল নাকি সবল, এটা আমার বিবেচনা করার বিষয় নয়।

যন্ত্র কাজ করছে কি না, এটাই আসল বিষয়।তিনি আরও বলেন, কয়েক বছরে বহু নির্বাচনে হাজার হাজার ইভিএম ব্যবহার হয়েছে। কোথাও যন্ত্র ভুল তথ্য দেয়ার ঘটনা ঘটেনি বলে জানান তিনি।এর আগে, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে মঙ্গলবার লিখিত অনুরোধ জানায় ৩৯ বিশিষ্ট নাগরিক।

তারা সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহারে ইসির নেয়া সিদ্ধান্তকে অযৌক্তিক হিসেবে আখ্যা দেন।তাদের বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ঐকমত্য ছাড়াই নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ভোট গ্রহণে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

এর জবাবে আজ সিইসি বলেন, আমরা রাজনৈতিক পরিমণ্ডলে যে সংকটগুলো দেখছি, সে সংকট ইভিএম নিয়ে নয়, আরও মোটাদাগের সংকট। আমরা আশা করি, দোয়া করি, এ সংকটগুলো কেটে যাক। কেটে গিয়ে যদি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ফয়সালা হয়, সব ভোট ব্যালটে হবে, শতভাগ সমঝোতায় হয়, অসুবিধা কী।

তখন আমরা সিদ্ধান্ত নেবো, সব দল যখন নির্বাচনে আসছে, তাহলে সেটা ভালো উদ্যোগ।ইভিএম প্রসঙ্গে সিইসি বলেন, আমাদের জন্য যেটা প্রয়োজন, ইভিএমে ভোট করলাম কি না, সেটা নয়; নির্বাচনটা সঠিক, অবাধ, নির্বিঘ্ন হলো কি না, সেটা। ইভিএমে হোক বা ব্যালটে হোক, সেটা হওয়া বড় কথা।

কাজেই বড় ধরনের সংকট ওখানে নয়, আপনারও তা জানেন; ওই সংকট নিরসন হলে নির্বাচনটা সুন্দরভাবে উঠে আসবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:29 pm, Wednesday, 7 September 2022
22 Time View