Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

জনগণের ইভিএমের প্রতি ভুল ভাঙাতে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার চালাবে ইসি

নিজস্ব প্রতিবেদন:- সকল নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে ‘ভ্রান্ত’ ধারণা দূর করতে ব্যাপক প্রচারণায় যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

রেডিও, টেলিভিশন ছাড়াও মসজিদ-মন্দিরেও প্রচারণা চালানো হবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) অষ্টম কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।সচিব বলেন, ‘ইভিএমের যিনি প্রকল্প পরিচালক, কর্নেল রাকিব, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) করার জন্যে।

জনগণ যাতে ইভিএম সম্পর্কে স্পষ্ট ধারণা পায় এবং কীভাবে ভোট দেবে এটি প্রচারিত হয়, এ জন্য তারা কাজ করবেন এবং অল্প সময়ের মধ্যে কমিশনকে তারা কর্মপরিকল্পনা দেখাবেন। তারপর এটি আমরা প্রচারের ব্যবস্থা করবো।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, অনেক কিছু থাকবে। টিভিসি ছাড়াও পত্র-পত্রিকা, মসজিদ-মন্দিরে আমাদের যে প্রচার, সেটি থাকবে।তারপরে শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের প্রচার থাকবে। বিভিন্ন ধরনের প্রচার থাকবে। এটি একটি সমন্বিত কর্মসূচি। এখন বিষয়টি হলো, যে দায়িত্বটা দিয়েছি সেটি হলো আমাদের টিভিতে, বিভিন্ন চ্যানেলে, বিটিভিতে, ফেসবুকে সব জায়গায় প্রচার করার জন্য।তিনি বলেন, ইভিএমের কোন বাটনে চাপ দেবেন, আবার অনেকের এই ধারণা থাকে যে, আমি কলা মার্কায় ভোট দিতে চাই, বাটনে টিপ দিলে আম মার্কায় ভোট চলে যেতে পারে। এ রকম ধারণা জনগণের মাঝে বা কারো মধ্যে থাকতে পারে। এই ধারণাগুলো ভেঙে দেওয়ার (দূর করার) জন্য যতগুলো ডাউট আছে, সেগুলো প্রশ্নাবলি আকারে করে একটা টিভিসির মতো করবেন, করলে আমরা এটি প্রচার করবো।

এই কাজটি ইভিএমের প্রকল্প পরিচালককে দিয়েছি। তিনি প্রস্তুত করে কমিশনকে দেখাবেন। কমিশন এটি দেখে সন্তুষ্ট হলে আমরা প্রচার করবো। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করতে চায় নির্বাচন কমিশন। এজন্য নতুন একটি প্রকল্পও হাতে নিচ্ছে সংস্থাটি।

নির্বাচনে ভোটারদের সন্দেহ দূর করতে এবং ইভিএমে ভোটদান পদ্ধতির ধারণা পরিষ্কার করতে চালানো হবে প্রচরণাও, যা এতে বড় পরিসরে আগে কখনো করেনি কমিশন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:38 am, Tuesday, 27 September 2022
20 Time View