Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

বাগেরহাটে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

বাগেরহাট জেলা প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাট গাওলার পাগলা বাজার এলাকায় খুলনা-মাওয়া পুরনো মহাসড়কে বেইলি ব্রিজ ভেঙে বালু বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বেইলি ব্রিজ ভেঙে যায়। এ ঘটনায় ট্রাকচালক মো. জাবের (৩২ ) আহত হন। বেইলি ব্রিজ ভেঙে পড়ায় খুলনা-মাওয়া পুরনো মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। এদিকে স্থানীয় সড়ক বিভাগ বলছে, দ্রুত সময়ের মধ্যে ট্রাক সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে ব্রিজটি সংস্কার করা হবে। স্থানীয় বাসিন্দারা জানান, বালু বোঝাই ট্রাকটি মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট হতে নাশুখালীর দিকে যাচ্ছিল।

ধারণ ক্ষমতার অতিরিক্ত বালু ছিল ওই ট্রাকটিতে। ট্রাকটি ব্রিজের ওপর উঠে রেলিংয়ে ধাক্কা খায়। এতে রেলিং ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, খাল থেকে ট্রাকটি সরিয়ে নিতে ক্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্রাকটি তোলার পরে ক্ষতিগ্রস্ত ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হবে। ব্রিজ সংস্কারের জন্য মিস্ত্রি, শ্রমিক ও প্রয়োজনীয় মালামাল প্রস্তুত রয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:40 pm, Saturday, 29 October 2022
73 Time View