Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

কুমিল্লা বিভাগীয় চীফ :- চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোচালকসহ চারজন নিহত হয়েছেন।

এর মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। সোমবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনা উপজেলার নাওতলা এলাকার খোকন মিয়ার মেয়ে তন্নী আক্তার (২০), তার শিশুকন্যা মুনতাহা (২), দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের অটোচালক হাবিবুর রহমান (৪১) এবং একই উপজেলার বাগমারা গ্রামের রেজিয়া বেগম (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে দেবিদ্বার উপজেলার আশরা এলাকা থেকে অটোটি কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি বাস অটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত সিয়াম, রাজিয়া ও জাহিদকে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জালাল উদ্দিন রিমন জানান, অটোরিকশাটিকে বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এর পর পেছন থেকে অপর একটি পিকআপও চাপা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছেন। ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে এক কন্যাশিশু ও অটোচালক মারা গেছেন।

আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক বাস ও পিকআপকে আটকের চেষ্টা করছি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:30 pm, Monday, 31 October 2022
26 Time View