Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায়, নিহত-২

মানিক ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:- ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের কিসমত চামেশ্বরী উত্তর গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে মিন্টু (২৩) ও আঁকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে হাসান (৩০) আহত ফিরোজ হাসান একই গ্রামের বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. নুরুজ্জামান জানান, শনিবার রাতে এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:43 pm, Saturday, 12 November 2022
19 Time View