ত্রিশালে ট্রাকচাপায় সিএনজির ৫ জন নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ময়মনসিংহ ব্যুরো প্রধান:-ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল-নান্দাইল সড়কের বালিপাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে একটি ট্রাক। এতে সিএনজির পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজির পাঁচ জন নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বালিপাড়া থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। ত্রিশাল থেকে বালিপাড়াগামী ট্রাক বালিপাড়ার ছোটপুল নামক স্থানে একে চাপা দেয়। ঘটনাস্থলেই সিএনজির পাঁচ ব্যক্তি নিহত হন।নিহতদের মধ্যে দুজন নারী এবং তিন জন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।